মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন।
Headline
Wellcome to our website...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু
/ ৪৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনদের মারামারি দেখে বৃদ্ধার মৃত্যু

মোঃ রাজু আহম্মেদ খুলনা

ঃ খুলনার পাইকগাছা হাসপাতালে তুচ্ছ ঘটনা নিয়ে দুই রোগীর স্বজনদের মারামারি দেখে হার্ট অ্যাটাকে খুকুমনি বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার আলমতলা গ্রামের মৃত হোসেন আলী মালির ছেলে মকছেদ মালি বুধবার ১৬ জুলাই বুধবার সকালে স্ট্রোকজনিত কারণে হাসপাতালে ভর্তি হন। তিনি রোগীর বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আরাজি ভবানীপুর গ্রামের আলী সানার স্ত্রী খুকুমনি বেগম (৭৫) পেটে ব্যথা ও হাই ডায়াবেটিস নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনিও বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছিলেন।

মৃত খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম সানা জানান, আমার অসুস্থ মা প্রসাব পরীক্ষা করানোর জন্য বাথরুমে যায়। সেখানে থেকে ফেরার সময় ওনার পায়ে লেগে মকছেদ মালির টেবিল ফ্যানের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় রোগী মকছেদের স্বজনরা আমাদের গালাগাল করে। বিষয়টি আমি প্রতিবাদ করলে তারা কয়েকজন মিলে আমাকে ও আমার বোনকে বেদম মারধর করে। এক পর্যায়ে মারপিট দেখে আমার মা মারা যায়।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সঞ্জয় কুমার মন্ডল জানান, মৃত খুকুমনি সকালে হাসপাতালে ভর্তি হয়। দুই রোগীর স্বজনের মারামারি দেখে হার্ট অ্যাটাকে খুকুমনি মারা গেছেন বলে মনে হয়েছে।

হাসপাতালের মারামারির ঘটনা শুনে পাইকগাছা থানা পুলিশ নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। মারামারির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page