শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণপাড়ায় চিকিৎসক পরিচয়ে রোগী দেখার আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক একজন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । বাগমারায় জামায়াত আমিরের মৃত্যুতে এমপি আব্দুল বারী সরদারের শোক প্রকাশ। নরসিংদীর শিবপুরে দুলালপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতকানিয়ায় ‘কৃষকের বাজার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাহজাহান চৌধুরী সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি কেন বাংলাদেশের জন্য বিপজ্জনক? গণতান্ত্রিক অধিকার কমিটির সেমিনার- নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু ভূমি অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তার বিরু দ্ধে নানা অনিয়ম ও সেবা।
Headline
Wellcome to our website...
পাবনা ঈশ্বরদী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসকে আগের রুটে ফেরানোর দাবি
/ ১০৫ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:৩০ অপরাহ্ন

পাবনা ঈশ্বরদী সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসকে আগের রুটে ফেরানোর দাবি

স্টাফ রিপোর্টার: স্বপন দাস
৮ ই অক্টোবর ২০২৪

পাবনা ঈশ্বরদী জংশনে বেনাপোল এক্সপ্রেস এবং সুন্দরবন এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে আনার এবং আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন চালু রাখার দাবি জানিয়ে‘ ঈশ্বরদীর আপামর ছাত্রজনতা’ ব্যানারে। এ দাবিতে পাবনা ঈশ্বরদী জংশনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়েছে।
এ ছাড়া কর্মসূচি ঘোষণা করেন, সাত দিনের মধ্যে চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী দিয়ে চালু করার দাবি জানিয়েছেন এবং অন্যথায় ঈশ্বরদী জংশন ও বাইপাস স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হবে।
পথসভায় বক্তব্য দেন পাবনা ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব মোস্তাক আহমেদ কিরণ, বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক আ. ফ. ম. রাজিবুল ইসলাম ইভান, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা ইসলাম হোসেন জুয়েল প্রমুখ।
তাড়া বলেন, পাবনা ঈশ্বরদী দেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন স্টেশন। এ স্টেশন দিয়ে প্রতিদিন ৩৪টির বেশি ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে। তবে ঢাকা যাওয়ার মাত্র তিনটি আন্তঃনগর ট্রেন ছিল। গত বছর এই তিনটি ট্রেনের মধ্যে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের রুট পরিবর্তন করে অন্য রুটে চালানো হচ্ছে। এতে এ অঞ্চলের শত শত যাত্রী ঢাকায় যাওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়ছেন। এ অবস্থায় চিত্রা এক্সপ্রেসও অন্য রুটে চালানোর পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।
তারা বলেন, রেল কর্তৃপক্ষ যদি আবারও ঐ পরিকল্পনা বাস্তবায়ন করেন তাহলে পাবনা ঈশ্বরদী, চাটমোহর, নাটোর, কুষ্টিয়া ভেড়ামারা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলার আরও দুর্ভোগে পড়বে হাজার হাজার মানুষ।
পশ্চিম রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারহান মাহমুদ মুঠোফোনে জানান, চিত্রা ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনও আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page