শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
পীরগাছার নবাগত ইউএনও’র পরিচিতি সভায় ডাকলেন না সকল সংবাদকর্মীকে
/ ২৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

পীরগাছার নবাগত ইউএনও’র পরিচিতি সভায় ডাকলেন না সকল সংবাদকর্মীকে।

মো: মফিদুল ইসলাম সরকার রংপুর:
রংপুরের পীরগাছা উপজেলায় সদ্য যোগদানকৃত ইউএনও শেখ মো: রাসেল গতকাল বৃহস্পতিবার সকালে মতবিনিময় সভার আয়োজন করেন।
সভার শুরুতেই দেখা যায় মাত্র দুই-একজন সংবাদকর্মী উপস্থিত সেখানে উপস্থিত হয়েছেন।
পরিচিতি সভার শুরুতেই সকল সংবাদকর্মীদেরকে দাওয়াত না দেওয়ার কারণ সম্পর্কে এই প্রতিবেদক প্রশ্ন করলে তিনি বলেন,আমি শুধুমাত্র সভাপতি ও সম্পাদকদেরকে দাওয়াত দিয়েছি। তবে এর বাহিরে যদি কেউ এসে থাকেন তাহলে থাকতে পারেন।
পরিচিতি শেষে মতবিনিময় করার সময় ইউএনও উপস্থিত সকলকে বলেন, উপস্থিত সংগঠন গুলোর পক্ষে সভাপতি অথবা সা্ধারণ সম্পাদক বক্তব্য দিবেন। পীরগাছা প্রেসক্লাবে বর্তমানে আহবায়ক হচ্ছেন উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা এবং সদস্য সচিব হচ্ছেন জামায়াতের নেতা প্রভাষক মোতালেব হোসেন ।
মত বিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন পীরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফতিসাম প্রীতি, পীরগাছা উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বজলুর রশিদ মুকুল, বিএনপি’র উপজেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, জামায়াতের উপজেলার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান,পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজা প্রমুখ এসময় বক্তব্য রাখেন।
এদিকে উপস্থিত একাধিক ইউপি চেয়ারম্যান নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা ব্যাপারে বিরুপ মন্তব্য করে বলেন, শুরুতেই তিনি ইউপি চেয়ারম্যানদের গুরুত্ব দেন নাই। তারা বলেন ,সকল সাংবাদিকদেরকে দাওয়াত দিলে ওনার জন্য ভালো হইতো। সবসময় আমরা দেখি একটি গ্রুপ ইউএনওকে কিছু সাংবাদিকদের সম্পর্কে নেগেটিভ ধারণা দিয়ে থাকেন। এর ফলে সকল ইউএনও ওই সব সাংবাদিকদের সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হয়ে যায়। এই কারণে আমরা সবসময় দেখি সাংবাদিকদের একটি গ্রুপ ইউএনওদের বিপক্ষে অবস্থান নিয়ে থাকেন।
এর ফলে কিছু সাংবাদিকের সাথে ইউএনওদের ভালো সম্পর্ক থাকলেও কিছু সাংবাদিকদের সাথে সবসময় খারাপ সম্পর্ক থাকেন।
সাংবাদিক-ইউএনওর মধ্যে সবসময় খারাপ সম্পর্ক থাকার কারণে ইউএনও এবং কিছু সাংবাদিককে নিয়ে সাধারণ মানুষ সবসময় সমালোচনা করেন।
ওই ইউপি চেয়ারম্যান আরোও বলেন, ইউএনও যদি সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করতেন তাহলে শুরু থেকে ওনার জন্য ভালো হইতো।
ওই ইউপি চেয়ারম্যান আরোও বলেন, আপনি রংপুর ডিসি মহোদয়ের দিকে দেখেন তিনি সকল সাংবাদিকদের সাথে নিয়ে সুন্দর ভাবে চলছেন।
পীরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি তোজাম্মেল হক মুন্সি বলেন, আজ মতবিনিময় সভা অথচ আমি নিজেই জানতাম না। সম্ভবত সভা শুরু হওয়ার পরে আমাকে বলা হয়েছে । আমি বিষয়টি জানার পরে এসে দেখি সভা শুরু হয়ে গেছে। তিনি এসময় দু:খ করে বলেন, তাহলে পীরগাছা প্রেসক্লাব থেকে কাকে দাওয়াত দেওয়া হয়েছে।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকতা বলেন, আমি প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার সরকারী বাসভবনে থাকবে । এসময় আমি পরিবারের সাথে সময় দিবে। তবে জরুরী প্রয়োজনে ফোন দিলে আমি কথা বলে সমাধান করে দিব। রবিবার জেলায় বিভিন্ন মিটিংয়ে থাকবো। তবে সোমবার ও বুধবার সারাদিন অফিসে থাকবো। মঙ্গলবার ও বৃহস্পতিবার যে কোন একটি ইউনিয়নে সারাদিন থাকবো

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page