বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
পূর্বধলায় বিষপানে কিশোরীর মৃত্যু
/ ২২৭ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন

পূর্বধলায় বিষপানে কিশোরীর মৃত্যু

ডাঃএ,কে আজাদ খান নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় বিষপানে রুপা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুপা আক্তার পূর্বধলার বিশকাকুনী ইউনিয়নের জামাইকোনা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই সাকিব রুপাকে বকাবকি করে। এতে অভিমান করে রুপা সবার অজান্তে বিষপান করে। তার মা নূরুন্নাহার খাতুন টের পেয়ে পরিবারে লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় সেখানে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page