বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
প্রবল বৃস্টিপাতে পাইকগাছা পৌর বাজার তলিয়ে গেছে
/ ২৯১ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১:১২ অপরাহ্ন

প্রবল বৃস্টিপাতে পাইকগাছা পৌর বাজার তলিয়ে গেছে

মোঃরাজু আহম্মেদ
 খুলনা

রবিবারের প্রবল বৃস্টিতে পাইকগাছা পৌর বাজারের স্বর্ণ পট্টি তলিয়ে গেছে। আষাঢ় মাসের শুরু থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। মাঝে একদিন গত শনিবার বৃস্টি হয়নি ছিলো কড়া রোদ। তবে রবিবারের ভারী বৃস্টিতে পাইকগাছা পৌরবাজার, কৃষি অফিস ও আদালত চত্তর, বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে আবারও প্লাবিত হয়েছে। বাজারের পাশ ঘেষে শিবসা নদী ভরাট হয়ে পড়ায় পানি নিঃস্কাশন ঠিকমত হয় না। আবার বৃস্টির সাথে জোয়ারের পানি ওঠার কারণে বাজার তলিয়ে যাওয়ায় চরম বিপাকে বাজারের ব্যবসায়ীরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, পাইকগাছা বাজারের মধ্যে দিয়ে পৌরসভার ড্রেন গিয়ে মিশেছে শিবসা নদীর সাথে। পৌর বাজারের বৃস্টির পানি যেয়ে শিবসা নদীতে পড়ে। আবার ভারি জোয়ারের সময় উক্ত ড্রেন দিয়ে পৌর অভ্যান্তরে প্রবেশ করে।রবিবারের সকালের রোদের পর ১১টার দিকে মূষলধারে বৃস্টিতে স্বর্ণ পট্টি, কাচাবাজার, মাংস ও খুচরা মাছ বাজার, কাঁকড়া ডিপো মার্কেট, কর্মকার পট্টিসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে আছে। তাছাড়া উপজেলা কৃষি অফিস ও আদালত চত্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
এবছর বর্ষকালের শুরু আষাঢ় মাসের প্রথম থেকে একটানা গুড়ি গুড়ি, হালকা ও ভারি বৃষ্টি লেগে আছে। কয়েক দিনের মধ্যে কয়েকবার একটানা ভারী বর্ষণে পাইকগাছার বিস্তির্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে আমন ধানের বীজ তলা, সবজি ক্ষেত, মৎস্য লীজ ঘের, নার্সারী, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ী তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি আর বাড়ছে জনদূর্ভোগ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page