মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
প্রাণ প্রকৃতি ও অর্থনীতির স্বার্থে চট্টগ্রামে কর্ণফুলী ও ফেনি নদী দখল দূষণমুক্ত করতে হবে
/ ২১৫ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

প্রাণ প্রকৃতি ও অর্থনীতির স্বার্থে চট্টগ্রামে কর্ণফুলী ও ফেনি নদী দখল দূষণমুক্ত করতে হবে

রাজু চৌধুরী, চট্টগ্রাম :

বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা আয়োজিত, নদী ও জলাশয় রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, অন্তবর্তী সরকারের বন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান প্রতিটি জেলায় অন্তত একটি নদীকে দখল ও দুষণমুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তা সময় উপযোগি এবং দেশের প্রাণ প্রকৃতি রক্ষায় অত্যাবশ্যক। দেশের প্রকৃতি রক্ষা করতে হলে নদী ও জলাশয় রক্ষার বিকল্প নাই। বক্তারা চট্টগ্রাম জেলার কর্ণফুলী এবং ফেনি জেলার ফেনি নদীকে দখল ও দূষণমুক্ত করার সুপারিশ করে বলেন, কর্ণফুলী দেশের অর্থনীতির সঞ্চালক ও নান্দনিক ইতিহাস সংস্কৃতির ধারক। দেশের স্বার্থে এই নদী রক্ষা করা জরুরি। বক্তারা আরও বলেন, ফেনি নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন ও নদী শাসন না থাকায় চলতি মাসের বন্যায় বিস্তৃর্ণ এলাকার ভয়াবহ ক্ষতি হয়েছে।
২৩শে সেপ্টেম্বর সোমবার “বেলা”র চট্টগ্রাম কার্যালয়ে চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা ফারমিন এলাহি ইরার সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক আলীউর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আলোচনায় অংশ গ্রহন করেন, ক্যাব চট্টগ্রাম এর সভাপতি এস এম নাজের হোসেন,দ্যা বিজনিস স্টান্ডার্ট এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ইউসুফ, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী, হালদানদী মৎস্য ব্যবসায়ী কামাল উদ্দিন সওদাগর, হালদার মৎস্য উৎপাদনকারী রোওশনগীর আলম, ফেনী নদী গবেষক ইকবাল হোসনে, রবি করিম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page