শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে গোকর্ণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
/ ২৯৪ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি’র প্রতিবাদে গোকর্ণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

শাহ জাহান আমির ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । গত ১১ জুন উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ সৈয়দ বাড়ির সাবেক ব‍্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুলের ছেলে আমেরিকান প্রবাসী সৈয়দ ইমাদ উদ্দিন শুভ কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় তাঁকে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোকর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত। আজ রবিবার সকাল ১১ টার দিকে নাসিরনগর – মাধবপুর সড়কে চৈয়ারকুড়ি বাজার সংলগ্ন গোকর্ণ গোল চক্কর প্রাঙ্গণে ঘন্টাব‍্যাপী মানববন্ধন পালন করা হয় । এর আগে পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে তারা “বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান”, “রাসুলের দুশমনেরা, হুশিয়ার সাবধান”, ” নারায়ে তাকবির আল্লাহু আকবর” সহ আরও বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোকর্ণ ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়ার সভাপতিত্বে মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গোকর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আলী আহমেদ,গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহিন, হাফেজ মাওলানা মোবারক উল্লাহ, গোকর্ণ নবাব বাড়ি জামে মসজিদের খতিব প্রভাষক সৈয়দ ওয়ালী হায়দার, রায়হান পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন রাসূল (সাঃ)-কে নিয়ে কটুক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় বক্তারা বলেন সৈয়দ ইমাদ উদ্দিনকে দেশে ফিরিয়ে এনে দ্রুত গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে । মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page