বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
সাতকানিয়ায় ছদাহা ইউনিয়নে ২ কিশোরীকে ৭ জন মিলে গণধর্ষণ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্ট অভিযান: মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড। তারিখ: ১৩.০৫.২০২৬ খ্রি. জেলা তথ্য অফিস,পঞ্চগড় এর ব্যবস্থাপনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, ও কৃষি ঋণ নরসিংদীর শিবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে ভিজিট বাড়িয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ একজন বীরের বিদায় হাম আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত পদক্ষেপ নিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ- সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে কুমিল্লার সার্কিট হাউসে প্রেস ব্রিফিং দুঃসহ স্মৃতির সাক্ষী বীরাঙ্গনা টেপরী রানীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন ।
Headline
Wellcome to our website...
প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ
/ ১৫৫ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাটার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠের নুর মহলের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মাহামুদুর হাসান (২৫) জেলার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের খলিলুর রহমান মহুরিবাড়ির মো. হারুন অর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদুর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করতেন। ছয় মাস ধরে তিনি মাইজদী শহরের হাউজিং বালুর মাঠ এলাকার নুর মহলে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে জানা যায়, একটি মেয়ের সঙ্গে মাহামুদুর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক ভেঙে যাওয়ায় তিনি আনমনা হয়ে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সবার অগোচরে ভাড়া বাসার নির্মাণাধীন একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুর ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page