শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
ফকিরহাটে পরিবহন গাছের সাথে ধাক্কা লেগে এক যাত্রী নিহত, আহত-৮
/ ৯৬ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন

ফকিরহাটে পরিবহন গাছের সাথে ধাক্কা লেগে এক যাত্রী নিহত, আহত-৮

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত যাত্রী (৩৫) নিহত হয়েছেন। এসময় চালকসহ ৮জন আহত হয়েছেন।

খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাছের সাথে ধাক্কা লেগে পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

পুলিশ জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার মূলঘর এলাকায় এসে পৌছালে চালক পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত হন। এসময় চালকসহ ৮জন আহত হয়েছেন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে ৬জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জমান বলেন, নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তি পরিচয় পাওয়া গেলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page