মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
ফকিরহাটে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-১
/ ২৭৯ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

ফকিরহাটে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-১

রায়হান শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি।

ফকিরহাটে ২০ হাজার ৩শত পিচ ইয়াবাসহ কালাম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।

আজ রোববার (১৩ জুলাই) রাত আড়াইটার দিকে বাগেরহাট-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাটাখালী বাস স্ট্যান্ড হতে তাকে গ্রেফতার করা হয়

গ্রেফতার কালাম হোসেন সাতক্ষীরা জেলার নাথুয়ার ডাঙ্গা গ্রামের আব্দুল গফুর হাওলাদারের ছেলে।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ রবিবার বিকেলে প্রেস ব্রিফিং করে করে সাংবাদিকদের এ তথ্য জানান।

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খুলনা থেকে পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়।

চেকপোস্ট চলাকালীন রাত আড়াইটার দিকে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহি বাস যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮ খুলনার দিক থেকে আসতে দেখে গাড়িটিকে থামানো হয়। এরপর পরিবহন তল্লাশীকালে বাসের বক্স এর ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রংয়ের জীপারের মধ্য থেকে বিশ হাজার তিন শত পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় এ ক্যারেটের মালিক কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page