রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা
Headline
Wellcome to our website...
ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ৫টি পরিবারের ৭টি বসতঘর সহ ১১টি ঘর ভস্মীভূত
/ ১০১ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ৫টি পরিবারের ৭টি বসতঘর সহ ১১টি ঘর ভস্মীভূত

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় শিশুদের খেলার সময় অগ্নিকান্ডে ৭টি বসত ঘরসহ মোট ১১ টি ঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৫টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া মৃধাপাড়া এলাকায় মোল্লা বাড়িতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

উপজেলা ফায়ার স্টেশন ও স্থানীয়সূত্রে জানা যায়, দুপুরে পর আহম্মদ মোল্যার ঘরের পাশে শিশুরা ম্যাচ লাইট দিয়ে আগুন নিয়ে খেলেছিলো। সেখান থেকেই আহম্মদ মোল্যার ঘরে আগুন লাগে, মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। খবর পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড়ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ধান, পাট, চাউল, ফসল, নগদ টাকা, সোনা-গহনা সহ গৃহস্থালির সব কিছুই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।

অগ্নি কান্ডে আলেম মোল্যার পুত্র ইব্রাহিম মোল্যা ১ টি, মোস্তফা মোল্যা ৩ টি, আহম্মদ মোল্যা ৪টি,
মৃত সাইদ মোল্যার পুত্র আমিনুর মোল্যা ২টি, চান মোল্যার ছেলে মহিদ্দিন মোল্যা ১ টিসহ মোট ১১টি ঘর আগুনে পুড়ে যায়। এর মধ্যে ৭টি বসত ঘর রয়েছে। আগুনের তাপে কেউ সামনে আগাতে পারে নাই। আগুন লাগার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়। এর মাঝে আগুন থেকে রক্ষা করতে কিছু জরুরী কাগজ-পত্র সহ একটি ট্রাঙ্ক বাইরে রাখলে তা চুড়ি হয়ে যায়। বাকি প্রায় সব কিছুই পুড়ে নষ্ট হয়ে যায়।

স্থানীয় সাইফুল ইসলাম জানান, আহম্মদ মোল্যার ঘরের ওখান থেকেই আগুনের সুত্রপাত হয়। আগুনে ৫/৬ টি পরিবার ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিবারগুলি এখন না খেয়ে থাকা এবং খোলা আকাশের নিচে তাদের স্থান। আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। অসহায় পরিবাবরের বোবা কান্না সহ্য করার মত না। আমি এই অসহায় পরিবার গুলোর জন্য সকলের কাছে দোয়া চাই।

সালথা ফায়ার স্টেশনের চার্জ অফিসার লিডার মোঃ রাজু আহমেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। সব গুলোই ছিলো টবনের ঘর এই ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাস্তায় সমস্যা থাকায় আমাদের পৌঁছাতে একটু সময় লেগেছে।

বিপ্লব কুমার দাস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page