রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে। কুষ্টিয়ায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টা: ৬৮ বছরের বৃদ্ধ আটক শিবপুরে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত নরসিংদীর শিবপুরে শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য ফল উৎসব নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি ব্রাহ্মণপাড়ায় ইউএনও মাহমুদা জাহানকে বিদায়ী সংবর্ধনা মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
Headline
Wellcome to our website...
ফরিদপুরে অটোবাইক চালক হত্যায় কিশোরের কারাদণ্ড
/ ৪১৮ Time View
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

ফরিদপুরে অটোবাইক চালক হত্যায় কিশোরের কারাদণ্ড

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ।

ফরিদপুরে নাইম শেখ নামের এক অটোবাইক চালককে হত্যার দায়ে মো. আশিক শেখ (১৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিল। দণ্ডপ্রাপ্ত আশিক ফরিদপুর সদর উপজেলার লোকমান খাঁর ডাঙ্গী এলাকার মজিবর শেখের ছেলে।

জানা গেছে, হত্যার ঘটনার সময় আসামি আশিক শেখের বয়স ১৬ ছিল। তবে রায়ের সময় আদালত ওই যুবকের বয়স ১৮ পার হওয়ায় আগেই কিশোর উন্নয়ন কেন্দ্রের আটকা আদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ শে এপ্রিল নাইম শেখ তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় নাইমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন।

অতঃপর একদিন পর নাইমের মরদেহ ফরিদপুর সদরের লোকমান খাঁর ডাঙ্গী এলাকার একটি মুরগীর ঘরের পাশে থেকে মাটি খুঁড়ে প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে মরদেহ উদ্ধার করে। এসময় নিহত নাইমের গলায় শাড়ীর কাপড় পেঁচানো ও দু-পা বাধা ছিল। অতঃপর এ ঘটনায় নিহতের বড় ভাই রাশেদ শেখ বাদী হয়ে অভিযুক্তের নামে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ১৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।

তখন আশিকের বয়স ছিল ১৬ বছর। এজন্য তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি.পি স্বপন পাল জানান, ‘দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অভিযুক্ত আশিক শেখকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে সাথে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে।’

বিপ্লব কুমার দাস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page