সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন
Headline
Wellcome to our website...
ফরিদপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
/ ৪৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন

ফরিদপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

বিপ্লব কুমার দাস। নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ।

গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, যুবকের যাবজ্জীবন
ফরিদপুরে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের দায়ে সুজন কুমার হালদার (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগী গৃহবধূকে এক লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার (২৩ মে) বিকাল সাড়ে ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামি সুজন কুমার হালদার ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর গ্রামের সুশীল কুমার হালদারের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর রাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি মধুখালী উপজেলার জগন্নাথদীতে রান্না করছিলেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আসামি সুজন কুমার হালদার তার শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিড নিক্ষেপ করেন। পরে ওই গৃহবধূকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী গৃহবধূ এখনও শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিডের স্মৃতিচিহ্ন নিয়ে বেঁচে আছেন। এ ঘটনায় মধুখালী থানায় পরবর্তীতে একটি মামলা করেন ওই গৃহবধূর পরিবার।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের দায়ে গৌতম মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ভুক্তভোগীকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দিতে আসামিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page