শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে মাটিরাঙার গোমতি নদীর তীরে ভিড় জমেছে ত্রিপুরা সম্প্রদায়ের।
/ ৩৪৫ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে মাটিরাঙার গোমতি নদীর তীরে ভিড় জমেছে ত্রিপুরা সম্প্রদায়ের।

খাগড়াছড়ি প্রতিনিধি:

মাটিরাঙ্গার গোমতিতে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে মাটিরাঙার গোমতি নদীর তীরে ভিড় জমেছে ত্রিপুরা সম্প্রদায়ের।

আজ শনিবার (১২ এপ্রিল) ভোর থেকে গোমতি নদীতে ফুল দেওয়ার শেষে প্রার্থনা করে ত্রিপুরার সম্প্রদায়ের লোকেরা ফুল বিজু উৎসবের সূচনা করেন।

অন্ধকার কেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারীরা ঐতিহ্যবাহী পিনোন-কাদি ও পুরুষেরা ধুতি পরে গোমতি নদীর তীরে হাজির হন। জঙ্গল, মানুষের বাড়িতে বা নিজেদের বাড়ি থেকে ফুল সংগ্রহ করেন।

রনজিত ত্রিপুরা (হেডম্যান) বলেন, ফুল বিজু এখন একটা মিলন‌ মেলায় পরিণত হয়েছে। ছোট-বড় সবাই মিলে ফুল বিজুর দিনে খুব ভোরে পাড়ার বা নিজের বাড়ি থেকে ফুল সংগ্রহ করি। এরপর গোমতি নদীর পাড়ে একটি বেদি তৈরি করে কলাপাতার ওপর ফুল সাজিয়ে গঙ্গা দেবীর উদ্দেশে ফুল দিয়ে থাকি। আমরা মা গঙ্গার কাছে প্রার্থনা করি পুরোনো বছরের দুঃখ-কষ্ট দূর করার জন্য। যত রোগব্যাধি আছে, পুরোনো বছরের সঙ্গে সঙ্গে এগুলো যেন নির্মূল হয়ে যায়। আর নতুন বছর সবার জীবনে যেন সুখ-শান্তি ও মঙ্গল বয়ে আনে।
স্হানীয় এক লোক বলেন, ‘মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা মনে না রাখে, সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করি আমরা। ফুল বিজুর দিন যেমন নদীতে ফুল দেয়, তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।’

বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে শুভেচ্ছা জানিয়ে প্রতিবেদকে বলেন, পাহাড়ি সম্প্রাদয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিজু উৎসব।
এ বিজু উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ গোমতি বাসীকে জানাই শুভেচ্ছা।
সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page