মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
টঙ্গীতে তথ্যবাণী পত্রিকার সম্পাদক প্রয়াত আমিনুল হক’র স্মরণে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরন পদ্মা সেতুতে মাঝ রাতে বাস দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ৭-৮ ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত কুমিল্লায় চলছে দ্বিতীয় দিনের নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ সরাইল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’ গ্রামবাসী’র মাঝে ৪ ঘন্টা সংঘর্ষ চলে, আহত শতাধিক সুনামগঞ্জে শাল্লায় হাওর ফসল রক্ষা স্বাধীন বাংলাদেশ এবং মেজর জিয়াউর রহমান
Headline
Wellcome to our website...
ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার
/ ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার। যেকারণে আজ আমাদের মাঠে নামতে হচ্ছে। ফ্যাসিবাদের দোষরদের এমন দু’সাহস বাংলার আপমর জনতা মেনে নেবে না।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কুমিল্লা নগরীর টাউন হলের মুক্তমঞ্চে ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে এসব কথা বলেন আট ইসলামি দলের নেতারা।

বক্তব্যে তারা বলেন, গণভোট ও জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচনে যাবে না ইসলামী ৮ দল। আমরা নির্বাচন চাই। তবে আমাদের ছেলেমেয়েদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচনে আমরা যেতে পারি না। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর সভাপতি এম এম বিল্লাল হোসাইন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কাউন্সিল মোশারফ হোসাইন,
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমানের পরিচালনা এসময় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরী সহ-সভাপতি মাওলানা আমীর হামজা, সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার,
ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ আট ইসলামি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page