রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
বন্যার পানিতে মহিষকে বাহন বানিয়ে চলাফেরা
/ ২২৫ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

বন্যার পানিতে মহিষকে বাহন বানিয়ে চলাফেরা

মোঃসামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বন্যায় পানি বন্দি হয়ে জীবন যাপন করছে ২১ লাখ মানুষ। এমন পরিস্থিতিতে জীবনকে সচল রাখতে অনেকে বিকল্প পথ হাঁটছেন। তেমনই এক যুবক নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁও গ্রামের মো.ইয়াছিন।স্থানীয়রা জানায়, ইয়াছিন মহিষ দুলালীকে বাহন বানিয়ে বন্যার পানিকে মাড়িয়ে করছেন নানা কাজ। মহিষের পিঠে ঘুরে বেড়াচ্ছে এক জমি থেকে অন্য জমি। কখনো মহিষের সাথে জলের খেলা খেলছে, কখনো মহিষের পিঠে চড়ে নেমে যাচ্ছে খালের পানিতে।মো.ইয়াছিন বলেন, গত ৪০ বছর উপজেলার রাজুরগাঁও গ্রামে মহিষ পালন করে আসছে ইয়াছিনের পরিবার। তার বাবা আব্দুল মজিদের পর মহিষ পালনের হাল ধরেন ছেলে ইয়াছিন। তাদের মহিষের পালে রয়েছে ৬০টি মহিষ। স্বরণকালের ভয়াবহ বন্যায় ভেসে যায় ১৭টি মহিষ, চুরি হয়ে যায় ৩টি মহিষ। বাকী ৪০টি মহিষ পরিচর্যা করতে মহিষ দুলালীই তার এক মাত্র ভরসা। দুলালী গরম সহ্য করেনা, তাই প্রায় কাদা মাঠি ও পানিতে গড়াগড়ি করে। তবে মালিকের সাথে তার বেজায় ভাব। গ্রামবাসীর কেউ কেউ তার এসব কাণ্ড দেখে অবাক হয়। তারা ভীষণ আলোড়িত হয় এই দৃশ্য দেখতে ভীড় জমায়।স্থানীয় শিক্ষক ইকবাল বাহার চৌধুরী বলেন, কবিরহাট অঞ্চলে কালের বিবর্তনে কমে গেছে মহিষ পালন। আগের মত এখন আর চোখে পড়ে না মহিষের পাল। কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বাথান জমি কমে যাওয়া, সবুজ ঘাসের অভাব এবং চোর সিন্ডিগেটের কারণে বিলুপ্তির পথে মহিষ পালন। গবাধি পশু লালন পালনে মানুষ আগ্রহী হয়ে উঠুক আগের মত সচেতন মহলের প্রত্যাশা এমনটাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page