বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
বরগুনার বামনা উপজেলা দিবস উদযাপন
/ ৫২৮ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

বরগুনার বামনা উপজেলা দিবস উদযাপন

মো:আসাদুজ্জামান(স্টাফ রিপোর্টার)

বরগুনা বামনা উপজেলায় উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল দশটার দিকে বামনা সরকারি ডিগ্রী কলেজ মিলনায়তনে সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচী) বাস্তবায়নে ও সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে উপজেলা দিবস উৎযাপিত হয়।

সমৃদ্ধি কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ম্যারাথন দৌড় ও সাইকেল র‍্যালি, উন্নয়ন মেলা এবং মেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সমৃদ্ধি কর্মসূচী তে সংগ্রামের ভূমিকা শীর্ষক আলোচনা করা হয়।

সংগ্রামের সিনিয়র পরিচালক মোঃ ইউসুফ সি.পরিচালক (সংগ্রাম) এর সভাপতিত্বে এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ মাসুদ শিকদার পরিচালক সংগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ মহসিন কবির অধ্যক্ষ পাথরঘাটা কলেজ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম ফাইজুন্নেসা মহিলা কলেজ বামনা এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, ম্যান ফর ম্যান এর নির্বাহী পরিচালক এবং দৈনিক সমকাল প্রতিনিধি প্রতিনিধি এম এ মতিন, বামনা সরকারি কলেজের সিনিয়র প্রভাষক মো:জাকির হোসেন, মোঃ শহিদুল ইসলাম নির্বাহী পরিচালক অবলম্বন এবং দৈনিক দিন কাল প্রতিনিধি।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা সরকারি কলেজের শরীর চর্চা চর্চা শিক্ষক গৌতম রায়, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা হামিদ, বামনা সাহেববাড়ী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হান নাজির ধলু,উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক এইচ এম আলামিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সংগ্রাম কর্তৃক পরিচালিত বিভিন্ন সামাজিক কর্মকান্ড, সংগ্রাম কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রকল্পের ধারাবাহিক কার্যক্রম গুলো ফুটিয়ে তোলেন। মাদকমুক্ত বাংলাদেশ তথা বামনা উপজেলা গড়ার লক্ষ্যে এবং অনগ্রসর জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সংগ্রামের ভূমিকা অনস্বীকার্য তা বিভিন্ন বক্তারা তুলে ধরেন।

উন্নয়ন মেলায় স্বাস্থ্য পরিদর্শকদের সহায়তায় “স্বাস্থ্য সংগী” , কিশোরী ক্লাবের সদস্যবৃন্দদের অংশগ্রহণে “সাফল্যের সিঁড়ি” , শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষকবৃন্দদের অংশগ্রহণে “আমাদের পাঠশালা”, কিশোর ক্লাবের সদস্যবৃন্দদের অংশগ্রহণে “মেধাবী কিশোর” ,উন্নয়নের যুবসমাজ সদস্যবৃন্দদের অংশগ্রহণে “সম্ভাবনা” , প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির সদস্যবৃন্দদের অংশগ্রহণে “আড্ডা” সহ রকমারি স্টল সজ্জিত ছিল।

মোঃ মাছরুরুল আলম নাসিম,উপজেলা কর্মসূচি সমন্বয়কারী,সমৃদ্ধি কর্মসূচি,মোঃ মিজানুর রহমান সহকারি উপজেলা সমন্বয়কারী , এবং মোহাম্মদ ফয়সাল হোসেন কর্মকর্তা সংগ্রাম এদের সার্বিক তত্ত্বাবধানে ক্রেস্ট এবং পুরস্কার বিতরণ করা হয়। যাদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়েছে তারা হলেন শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য, যুবপুরুষ,যুব নারী, মেন্টর, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্রীড়া বিষয়ক কাজে অবদান রাখার জন্য রাখার জন্য সম্মাননা স্মারক স্বরূপ ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page