শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বর্নাঢ্য আয়জনে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক জামালপুর বার্তা”
/ ২৫৬ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৮ পূর্বাহ্ন

বর্নাঢ্য আয়জনে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক জামালপুর বার্তা”

মো.সিফাত,জামালপুরঃ
বর্নাঢ্য আয়োজনে জামালপুরে নবযাত্রায় এক্সুক্ত হলো নতুন অনলাইন নিউজ পোর্টাল “দৈনিক জামালপুর বার্তা”।

গতকাল (শনিবার) জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক জামালপুর বার্তা এর শুভ যাত্রা উপলক্ষে কেক কাটা,আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর সাংবাদিক আলহাজ্ব হাফিজ রায়হান সাদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম( বুলবুল), জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, বাংলার চিঠি ডট কম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু।

বক্তারা বলেন, জামালপুরে নতুন করে যাত্রা শুরু করলো “দৈনিক জামালপুর বার্তা”। শুধু জামালপুরের খবরই নয়। দেশের সকল সংবাদই যেন এই পোর্টালে গুরুত্ব পায়। দ্রুত সময়ের মধ্যেই জেলায় জনপ্রিয় ও পাঠকপ্রিয় নিউজ পোর্টাল হয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পরে কেক কেটে এর শুভ উদ্বোধন করা হয়। এর আগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় অনলাইন নিউজ পোর্টাল ” দৈনিক জামালপুর বার্তা” এর জন্য সকল পাঠক,জেলার কর্মরত সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের নিকট সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page