সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
মোল্লাহাটে প্রাথমিক বৃত্তিতে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেরা সাফল্য, ১৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন শাল্লায় অবুঝ কিশোরীকে ধর্ষণের পর ভিডিও ধারণ – মূলহোতা গ্রেফতার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার রণক্ষেত্রের অঘোষিত বার্তা: ফ্রন্টলাইনে রুশ পতাকার উপস্থিতি কি নতুন কোনো ভূ-রাজনৈতিক মোড়? বুড়িচং উপজেলার ফকির বাজারে এক মতবিনিময় সভায় গত চার মাসের কাজের বর্ণনা দিলেন – এমপি জসিম উদ্দিন নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের গাছ সাবাড়: শাল্লায় তোলপাড়, নেপথ্যে কার খুঁটির জোর? সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান হাতের মেহদী রং শুকানোর আগেই নিভে গেল জীবন প্রদীপ”ঝুলান্ত মরদেহ উদ্ধার! না ফেরার দেশে সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা: শোকে স্তব্ধ রংপুর সাংবাদিক অঙ্গন
Headline
Wellcome to our website...
বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো রিওভাইরাস আইইডিসিআর
/ ২১৩ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

বাংলাদেশে প্রথমবার শনাক্ত হলো রিওভাইরাস আইইডিসিআর

দেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর জানিয়েছে, পাঁচ জন রোগীর নমুনায় এই ভাইরাস পাওয়া গেছে। তাদের কেউই গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভোগেননি। চিকিৎসার পর তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ দেখানো ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘নতুন জীবাণু নিয়ে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।’

এই ভাইরাসের প্রকৃতি অনেকটা করোনা ভাইরাসের মতো। তবে এই রিওভাইরাস কি আতঙ্কিত হওয়ার মতো কিছু? সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এর উপসর্গের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, বমি এবং ডায়রিয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা এনসেফালাইটিস (মস্তিষ্কে প্রদাহ) সৃষ্টি করতে পারে। শিশু এবং বয়স্করা এই ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ। তবে এ ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।

অধ্যাপক তাহমিনা উল্লেখ করেন, ‘দেশে অনেক এনসেফালাইটিস রোগী পাওয়া যায়, তবে তাদের কারণ প্রায়ই অজানা থেকে যায়। এই গবেষণা এমন রোগীদের চিকিৎসার মান উন্নয়নে সহায়ক হতে পারে।’

বাংলাদেশে এই প্রথম এর দেখা মিললেও রিওভাইরাস মোটেও নতুন কোনো রোগ নয়। ১৯৫০ সালে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয়েছিলো এই ভাইরাস। শীতকালে এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয় ।

মোহাম্মদ সজল ইসলাম
স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)
24hrstvbd

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page