বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, চট্টগ্রামের সাংবাদিক নেতা সোহাগ আরেফিনের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ—-
/ ২১০ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, চট্টগ্রামের সাংবাদিক নেতা সোহাগ আরেফিনের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ—-

সারাদেশে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা অনুসন্ধ্যানী সাংবাদিকতার সুপরিচিত মুখ সাইদুর রহমান রিমন (প্রধান সম্পাদক, দৈনিক বাংলাভূমি), আহবায়ক মো. রায়হান (একুশে টেলিভিশন) ও সদস্য সচিব আল্পনা বেগম (সময় টেলিভিশন) এক যুক্ত বিবৃতিতে বিএসসি’র অন্যতম যুগ্ম আহবায়ক চট্টগ্রামের সাংবাদিক নেতা (সভাপতি, সিআরএ) সোহাগ আরেফিনের বিরুদ্ধে সম্প্রতি একটি কুচক্রী মহলের ঘৃণ্য ও মানহানীকর অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সাংবাদিক নেতাদের সাক্ষরিত ওই যুক্ত বিবৃতিতে বলা হয়, সাংবাদিকতা পেশায় সোহাগ আরোফিন চট্টগ্রামের একজন সুপরিচত গণমাধ্যমকর্মী এবং সক্রিয় ও দক্ষ সংগঠক।
তিনি তাঁর সাংবাদিকতা জীবনে এ পর্যন্ত কোন রাজনৈতিক দলের অন্ধ সমর্থক হয়ে কখনও ‘দলকানা’ হিসেবে লেজুরবৃত্তি ও সুযোগ সুবিধা গ্রহণ করেননি।
তবে পেশাগত কারণে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, আমলা, উকিল, পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে হয়তো সৌজন্য সাক্ষাৎকালে সেসময় তোলা নানা ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে।
সম্প্রতি সেইসব ছবিকে পুঁজি করে একটি কুচক্রী মহল সাংবাদিক নেতা সোহাগ আরেফিনকে ‘আওয়ামী লীগের দোসর’ ট্যাগ লাগিয়ে তখনকার তোলা ছবিগুলো নতুন করে ফেসবুকে প্রচার করে কুৎসিৎভাবে বিভিন্ন প্রোপাগাণ্ডা চালাচ্ছে, যা খুবই দু:খজনক ও অনভিপ্রেত।
এমতাবস্থায় বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসি নেতৃবৃন্দ তাঁদের ওই যুক্ত বিবৃতিতে এসব প্রোপাগান্ডার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব অপপ্রচারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে ‘যথাযথ’ আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য বর্তমান নির্দলীয় অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।

বার্তা প্রেরক–
দিলীপ কান্তি নাথ
টুয়েন্টি ফোর আওয়ার্স টিভি বাংলাদেশ প্রতিনিধি
চট্টগ্রাম থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page