সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
সংরক্ষিত মহিলা আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে এমপি হিসেবে দেখতে চায় বাগেরহাটবাসী নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট জেল, ও জরিমানা আদায় বিজয়নগরে আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ গ্রেফতার সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
Headline
Wellcome to our website...
বাউফলে অপহৃত শিবু বনিককে উদ্ধার, দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার!
/ ১২৫ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১:১৮ অপরাহ্ন

বাউফলে অপহৃত শিবু বনিককে উদ্ধার, দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধার ও ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (৬জানুয়ারি) সোমবার দুপুর দুইটায় বাউফল থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, সোমবার ভোরে বাউফল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,  ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ (২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের বাসিন্দা জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ, বাকিরা হলেন, বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), মো. বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা (২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী (২২)।

এসময় ডাকাতির কাজে ব্যাবহৃত দেশিও অস্ত্র-সস্ত্র সহ নগদ ১লক্ষ ৩৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে। এই অপহরণের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, মামলার তদন্ত অফিসার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) বাউফল উপজেলার কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে রাত সোয়া ১০ টার দিকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। অপহরণের প্রায় ৫২ ঘন্টা পর সোমবার রাত ১ টার দিকে তাকে নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের একটি স্থান থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।###

তারিখ-০৬/০১/২০২৫
মো. আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page