শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
বাউফলে অভিনব কায়দায় স্কুল পড়ুয়া মেয়েকে উঠিয়ে নিয়ে ধর্ষণ!
/ ১২০ Time View
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

বাউফলে অভিনব কায়দায় স্কুল পড়ুয়া মেয়েকে উঠিয়ে নিয়ে ধর্ষণ!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাবা মাকে অচেতন করে অভিনব কায়দায় ১৫বছরের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল (২২ফেব্রুয়ারী) শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঐ ঘটনা ঘটে।

ধর্ষনের ঘটনায় অভিযুক্ত বেল্লাল(২৫) ও ফয়সাল (২৪) নামের ২ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেল্লাল একই গ্রামের মতলেব হাওলাদারের ছেলে। এর আগে ডাকাতি ও শিবু লাল দাসকে অপহরণ মামলায় গ্রেপ্তারের পর জেল খেটে সদ্য বেড়িয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা লাইজু বেগম অভিযোগ করে বলেন, তার মেয়ে চন্দ্রদ্বীপ আসম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। বাবা ফারুক হাওলাদার ও মা লাইজু বেগম মেয়েকে নিয়ে ১০টার দিকে ঘরে ঘুমিয়ে পরেন। রাত অনুমানিক ১১টার দিকে জানালা ভেঙ্গে অভিযুক্ত বেল্লাল ও ফয়সাল ঘরে প্রবেশ করে তার মা বাবাকে চেতনা নাশক স্প্রে ব্যবহারের মাধ্যমে অচেতন করে।

এরপর ওই শিক্ষার্থীকে মুখে গামছা পেচিয়ে জোর করে বাড়ির পাশে নির্জন জায়গায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ওই শিক্ষার্থী বাড়ি ফিরে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে তার মা-বাবা সহ সবাইকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মেয়েকে ডিএনএ পরিক্ষার জন্য পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত বেল্লাল ও ফয়সালকে গ্রেপ্তার করে।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনা শোনার সাথে সাথে আমরা অভিযুক্ত বেল্লাল ও ফয়সালকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এঘটনায় এখনও মামলা হয়নি। আটককৃতদের ৫৪ধারায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হবে। বেল্লাল শিবু লাল দাসকে অপহরণ ও ডাকাতি মামলার আসামী। সে কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হয়েছেন।###

তারিখ-২৩/০২/২০২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page