বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
বাউফলে একই দিনে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় দুজন নিহত!
/ ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

বাউফলে একই দিনে সড়ক দুর্ঘটনায় ও লঞ্চের ধাক্কায় দুজন নিহত!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো.তরিকুল ইসলাম শরীফ (৩৫) ও লঞ্চের ধাক্কায় মো. সেন্টু প্যাদা (৫০) নামে দুজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার বাউফল-বগা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদার বাড়ির সামনে থেকে তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে। পেশায় তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ছিলেন।
বগা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সত্যতা নিশ্চিত করে বলেন,‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়েছে। ঘটনাস্থলেই তরিকুল মারা গেছে। তাঁর মাথা থেতলে গেছে। বাস শনাক্তের চেষ্টা চলছে।

একইদিন সকাল আটটার দিকে তেঁতুলিয়া নদীর মমিনপুর এলাকা থেকে সেন্টু প্যাদার লাশ উদ্ধার করেছে কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। সেন্টু প্যাদা পেশায় একজন জেলে ছিলেন। তাঁর বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের উত্তর মমিনপুর গ্রামে। তাঁর বাবার নাম মো.আওলাদ প্যাদা।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো.আবু বক্কর সিদ্দিক বলেন,‘নদীতে মাছ ধরতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে তলিয়ে যান সেন্টু প্যাদা। সকাল আটটার দিকে ক্ষতিগ্রস্ত ট্রলারের নিজ থেকে জালে পেচানো অবস্থায় সেন্টু প্যাদার লাশ উদ্ধার করা হয়। এসময় নৌকায় থাকা মো. রেজাউল (৩৫) ও সুজন ফকির (৩৪) নামে আরও দুইজন আহত হন। নদীতে কুয়াশা থাকায় কোন লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা হয়নি।###

তারিখ-২৩/০১/২৫
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page