মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন।
Headline
Wellcome to our website...
বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার
/ ২০০ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৬:১২ অপরাহ্ন

বাউফলে কৃষকলীগের কেন্দ্রীয় নেতা পুলিশের হাতে গ্রেপ্তার

মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য এসএম ইউসুফ দফাদারকে (৬৫) গ্রেফতার করেছেন বাউফল থানা পুলিশ।

 

বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২ টায় পৌর শহরের গোলাবাড়ি এলাকার শাহী মসজিদ সংলগ্ন বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়,এসএম ইউসুফ দফাদার বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমান পৌর আওয়ামীলীগের সদস্য।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় জুলাই বিপ্লবে বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলনের গণ মিছিলে সামনের সারিতে থেকে ব্যানার হাতে নেতৃত্ব দিতে দেখা যায়। মুহুর্তের মধ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তার ছবি পোষ্টসহ ভিডিও ভাইরাল হয়। এবং গোটা শহরে সমালোচনার জন্ম নেয়।

এরপরই প্রশাসনের টনকনড়ে। গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকতারুজ্জামান সরকার বলেন, তাকে ডেভিলহান্ডের অভিযানে আটক করা হয়। বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।###

তারিখ-০৬/০৮/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page