বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাউফলে কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল সভা অনুষ্ঠিত
/ ২৪৭ দেখেছেন
সর্বশেষ : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

বাউফলে কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল সভা অনুষ্ঠিত

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩জুন) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রিজভী রিমন এর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আবু রায়হান।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শতাধিক কৃষক/কৃষাণি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

তারিখ-০৩/০৬/২৫ইং
মো. আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page