শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
বাউফলে জমিজমা নিয়ে একই বাড়িব দুই পক্ষের সংঘর্ষ; আহত১৫
/ ১০৩ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

বাউফলে জমিজমা নিয়ে একই বাড়িব দুই পক্ষের সংঘর্ষ; আহত১৫

মো.আরিফুল ইসলাম,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ওই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জনাগেছে, ৯নং ওয়ার্ডের পূর্ব কনকদিয়া গ্রামের একই বাড়ির দেলাওয়ার ও আ. রহিম হাওলাদার এর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

গত ২৮ মার্চ বিরোধপূর্ণ জমি দখল করে ঘর নির্মাণ করেন দেলোয়ার। এদিকে রহিম হাওলাদার তার লোকজন নিয়ে শনিবার সকালে ঐ জমি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

ওই ঘটনায় দেলাওয়ার হাওলাদারের পক্ষের ইউসুফ আলী(৫৫), রিনা বেগম(২০), শহীদ হাওলাদার(৫০), নাদিম ইসলাম(১৭), সালমা বেগম (৪৯), মনির হাওলাদার( ৩৫), আবদুর রহমান(২৯)

এবং রহিম হাওলাদার পক্ষের সাবিনা(৫৫), রাশেদা( ৫০), হালিমা(৬০), আবদুর রহিম হাওলাদার(৩৭)সহ অন্তত ১৫জন আহত হন।

এদের মধ্যে রিনা বেগম নামের দেলাওয়ার হাওলাদার পক্ষের এক নারীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উভয়পক্ষ জায়গাটি নিজের দাবি করে পাল্টাপাল্টি ভাবে একে অপরকে দোষী করে বক্তব্য দিয়েছেন।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।###

তারিখ-১২/০৪/২৫
মো. আরিফুল ইসলাম
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page