শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাউফলে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন!
/ ২৪১ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১:০৩ অপরাহ্ন

বাউফলে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন!

 

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, উপজেলা পরিষদ জামে মসজিদের সাধারণ সম্পাদক, ধানদী কামিল মাদ্রাসার সাবেক সভাপতি, বর্তমানে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও বিআরডিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়া (৭০) গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজা নামাজ আজ শুক্রবার দুপুর আড়াইটার সময় বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরদেহ উপজেলার নাজিরপুর ইউনিয়নে মরহুমের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সর্বস্তরের জনগণ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।###

তারিখ-২৭/১২/২৪
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page