বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা
Headline
Wellcome to our website...
বাউফলে হামলার প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন!
/ ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ২:৫০ অপরাহ্ন

বাউফলে হামলার প্রতিবাদে ছাত্রদল নেতার
সংবাদ সম্মেলন!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি শাহরাজ হোসেন জয়কে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭জানুয়ারী) সকাল ১১টায় বাউফল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী শাহরাজ হোসেন জয়।

জয় তার লিখিত বক্তব্যে বলেন, কালাইয়া ইউপির গ্রাম পুলিশ আবুল কালাম চৌকিদারের কাছ থেকে সাড়ে ৭একর এবং অপর অরও কয়েক ব্যাক্তির কাছ থেকে ২০একরসহ মোট সাড়ে ২৭একর জমি ক্রয় করেন তিনি। সেই জমি চাষিদের নিয়ে চাষ করতে গেলে ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন তুহিন ও দাসপাড়া ইউপির সভাপতি আলী আজম তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে তার উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় তুহিন এ্যাম্বুলেঞ্চে রোগী বহনে বাধা দেন। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উপজেলা ছাত্রদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের ফোন করেন এবং তাকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু কুচক্রি মহল উপজেলা ছাত্রদলের আহবায়ককে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তিনি এর তীব্র নিন্দা জানান।

তার একটা হাত এবং একটা পা এখনো অকেজো বলেও দাবি করেন তিনি। পুলিশ প্রসানের উদাসীনতার কারণে আসামীরা এখনও দিনের বেলা দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। তিনি আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান।

আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মুজাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুবেল মুন্সি টিপু, দাসপাড়া ইউপি ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম, নওমালা ইউপি ছাত্রদল সভাপতি রাকিব হোসেন, ধুলিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মহিবুল সিকদার, নাজিরপুর ইউপির ছাত্রদল সভাপতি রনি খান, বগা ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফজলে রাব্বি সহ সকল ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক। এসময় বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।###

তারিখ-২৭/০১/২৫
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page