শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাগমারায় পুকুর হতে ভ্যানচালকের লাশ উদ্ধার
/ ২১৭ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন

বাগমারায় পুকুর হতে ভ্যানচালকের লাশ উদ্ধার

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় নিখোঁজের একদিন পর এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে বাগমারা থানার পুলিশ। ওই ব্যক্তির নাম নয়ন হোসেন। তিনি শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।

 

২১ ডিসেম্বর (শনিবার) দুপুরে বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে তার লাশ উদ্বার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়,শনিবার দুপুরে মচমইল রাজবাড়ির পাশের পুকুরে ভাসমান লাশ দেখতে পাই এবং এলাকার লোকজন শনাক্ত করেন যে নয়নের লাশ।পুলিশকে খবর দিলে দুপুর দুইটায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

তার স্ত্রী রানী খাতুন জানান,তার স্বামী একজন ভ্যানচালক। গত শুক্রবার তিনি ভ্যানটি বিক্রি করেন।শুক্রবার বিকালে বাজারে গেলেও রাতে আর বাসায় ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজে পাইনি।কিভাবে তার স্বামী মৃত্যু হয়েছে তিনি বলতে পারছেন না। নয়ন হোসেন নেশা করতো বলে জানিয়েছেন এলাকাবাসী।তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নাই বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা।

বাগমারা থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছ।

 

মোঃ সাইফুল ইসলাম

বাগমারা রাজশাহী

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page