বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
ভালুকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের দুঃসাহসী মশাল মিছিল, পুলিশের মামলা বিজয়ের দিনে জাজিরায় প্রশাসনের উদ্যোগে ইতিহাসের সঙ্গে বর্তমানের সংযোগ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ মহান বিজয় দিবস উপলক্ষে আদিতমারীতে ইসলামী ছাত্রশিবিরের বিশাল বর্ণাঢ্য র‍্যালি নরসিংদীর শিবপুর প্রশাসন এর উদ্যোগে বিজয় দিবস পালিত খাগড়াছড়ি মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। নরসিংদী শিবপুরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও বিজয় র্য্যালী অনুষ্ঠিত কুমিল্লায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন কুমিল্লা বুড়িচংয়ে অটোচালক হত্যার ঘটনায় মূল আসামি র‌্যাবের জালে আটক
Headline
Wellcome to our website...
বাগমারায় বিএনপির প্রার্থী জিয়াকে নিয়ে অপপ্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
/ ৬৭ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ পূর্বাহ্ন

বাগমারায় বিএনপির প্রার্থী জিয়াকে নিয়ে অপপ্রচার
প্রতিবাদে সংবাদ সম্মেলন।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারায় চেয়ারম্যান হাবিবুর রহমানের দীঘিতে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার নাম জড়িয়ে মনোনয়ন বঞ্চিত অপর এক প্রার্থীর অনুসারীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে গোবিন্দপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউপি সদস্য শহিদুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সম্প্রতি বোয়ালিয়া বিলে এলাকার কৃষকদের জমিতে দীঘি খনন করে মাছচাষ শুরু করেন। মাছ বিক্রয় করে কৃষকদের জমির টাকা পরিশোধের কথা বলে গত মঙ্গলবার ভোরে তিনি তার দীঘিতে গ্যাস প্রয়োগ করে মাছ ধরে বিক্রি করেন। চেয়ারম্যান হাবিবুর রহমান ছিলেন বাগমারা আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সদস্য সচিব কামাল হোসেনের অনুসারী। আর এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। এ কারণে রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির প্রার্থী ডিএম জিয়াকে প্রশ্নবিদ্ধ করতে তার অনুসারীরা ওই দীঘিতে বিষ দিয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার সৈয়দ আলী, সম্পাদক শাহনাজ পারভীন, আয়নাল হক, আব্দুর রহমান ও আব্দুল জব্বার প্রমূখ।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
তাং ০৬/১১/২৫ইং
০১৭২৭৮৬২১১১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page