শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ ই মার্চ বোয়ালখালী উপজেলায় ১টি ফিলিং স্টেশন এবং খোলা তেল বিক্রি করে এমন কয়েকটি দোকানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ সরাইল সাংবাদিকদের সাথে জামায়াতের ইফতার মাহফিল ও মতবিনিময় মাঝখানে বিদ্যুতের খুঁটি, ঝুঁকির মধ্যেই চলছে কুমিল্লা–মীরপুর সড়কের সংস্কার কাজ মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায়া যুবদল নেতার মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল নরসিংদীর শিবপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‌র উপজেলা শাখার পরিচিতি,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গোপালগঞ্জ পৌর নির্বাচন: আধুনিকায়ন ও সামাজিক পরিবর্তনের অঙ্গীকারে আলোচনায় সিকদার শহিদুল ইসলাম লেলিন দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
Headline
Wellcome to our website...
বাগমারায় হাটগাঙ্গোপাড়ায় বেড়েই চলছে মাদক ব্যবসা
/ ২৮৬ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন

বাগমারায় হাটগাঙ্গোপাড়ায় বেড়েই চলছে মাদক ব্যবসা

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় ও হাটগাঙ্গোপাড়া এলাকায় কখনও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাংগুলি দেখিয়ে আবার কখনও তাদরে সাথে সখ্যতা গড়ে তুলে করছে মাদক ব্যবসা। মাঝে মাঝে প্রশাসনিক তৎপরতা থাকলেও গোপনে-প্রকাশ্যে মাদকের ব্যবহার বেড়েই চলেছে। এ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠছে নতুন নতুন সিন্ডিকেট।

উপজেলার হাটগাঙ্গোপাড়া সহ প্রায় দড়ে শতাধিক স্পটে মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে পুরাতনের পাশাপাশি নতুন নতুন সিন্ডিকেট। এই সব সিন্ডিকেটের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে হেরোইন ও ফেন্সিডিলের নব গঠিত কয়েকটি ব্যবসায়ী সিন্ডিকেটের সন্ধান পেলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। কোনোও করছে না, তা কারোও নাই বোঝার কোন উপায়।

বিশ্বস্ত,সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে চলে মাদকের ব্যবসা। উপজেলা প্রশাসনের সহায়তায় ভবানীগঞ্জ বাজারে র‌্যাবের অভিযান একবার হলেও উপজেলার বিভিন্ন স্থানে গোপনে ও প্রকাশ্যে চলছে মাদকের কেনা-বেচা। মাদকসেবীরা মোবাইল ফোনের মাধ্যমে নিরাপদ স্থানে চাহিদামত মাদক সরবরাহ করে আসছে বলে জানা গেছে।

মাদকের বিস্তারের জন্য স্থানীয়রা পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন। এছাড়া মাদকের ব্যবহার বেড়ে যাওয়ায় এলাকায় চুরির ঘটনা বাড়ছে বলে জানা গেছে। সম্প্রতি ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে চুরির ঘটনায় মাদকাসক্তরা জড়িত থাকার সন্দেহ করছেন স্থানীয়রা। নেশার টাকা যোগাড় করতেই চুরির পথ বেছে নিচ্ছে তারা এমন অভিমত তাদের। ওই বাজারের মাষ্টার পাড়ায় মাদকের আখড়া হিসেবে চিহ্নিত। এছাড়াও হেলিপ্যাড মাঠের পেছনে, সিনেমা হল পট্টিসহ কয়েকটি স্পটে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চলছে।

অপরদিকে তাহেরপুর পৌর এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার লাভ করেছে। তাহেরপুর-দুগার্পুর রোড়, সুইস গেট এলাকাসহ কয়েকটি স্পটে চলছে কেনাবেচা। অথচ তাহরেপুরে পুলিশ তদন্ত কেন্দ্রে রয়ছে। পুলশিরে চোখ টাকার পট্টি দিয়ে বেঁধে রেখছেে মাদক ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানায়, রাজশাহীর চাঁপাই নবাবগঞ্জ চারঘাটের টাঙন এলাকার চোরাচালানির সহযোগীতায় ওই এলাকা হতে মাদকের চালান এনে তা বাগমারার হাটগাঙ্গোপাড়া,তাহেরপুর, ভবানীগঞ্জ, শিকদারী থেকে বিভিন্ন গ্রামে সরবরাহ করা হয়। পার্শ্ববর্তী আত্রাই উপজেলার চিহ্নিত কিছু মাদকসেবী মোটরসাইকেল যোগে বাগমারায় এসে নির্বিঘ্নে মাদক সেবন করছে। সম্পতি শিকদারী বাজারে তাদের আনাগোনায় ওই বাজারের ব্যবসায়ী মহল উদ্বিগ্ন হয়ে ওঠেছে। হাত বাড়ালেই ভবানীগঞ্জ, তাহেরপুর, শিকদারী, মচমইল বাজার, হাট গাঙ্গোপাড়া বাজারসহ বিভিন্ন স্পটে ফেন্ডিডিল, হেরোইন, ইয়াবা পাওয়া যাচ্ছে। এছাড়াও উপজেলার অনেক রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষক ছাত্র, ভ্যান চালকসহ অনেকেই মাদক সেবনে জড়িত হচ্ছে বলে সূত্র জানিয়েছে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশলে চলছে মাদক ব্যবসা ও সেবন।

এর আগে তাহেরপুরের সহদর দুই ভাই ও বাসুপাড়া ইউনিয়নের দ্বীপনগর এলাকার জনৈক শিক্ষকের অতিরিক্ত মাদকসেবনে মৃত্যু হলেও থেমে নেই ওই এলাকায় মাদক ব্যবসা। মচমইল বাজার এলাকায় অতিরিক্ত স্পিরিট পানে যুবকের মৃত্যু হলেও ওই এলাকায় হোমিও চিকিৎসার আঁড়ালে চলছে মাদক ব্যবসা। এছাড়াও ফেন্সিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকের প্রকোপ ওই এলাকায় বেশী বলে নাম প্রকাশে অনিচ্ছুক মচমইল বাজারের জনৈক ব্যবসায়ী জানিয়েছেন। এছাড়াও বীরকুৎসা বাজার, তালঘরিয়া পলিথিন বাজারের সড়কুতিয়া রোড, গাঁজা ব্যবসা ও সেবন এখন ওপেন সিক্রেট। ফলে হতাশাগ্রস্থ বেকার যুবকরা বেশী ঝুঁকছে মাদকের গহীন অরণ্যে। আর এসব যুবকই নানা নিষিদ্ধ ঘোষিত পার্টির সৃষ্টি করতে পারে এমন আশংকা এলাকাবাসীর। তবে অচিরেই মাদকের করাল গ্রাস থেকে বাগমারা মুক্ত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন উপজেলাবাসী।এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হবে। এবং বাগমারাকে করা হবে মাদক শূন্য। তবে এই ব্যবসার সাথে যেই ব্যক্তি জড়িত থাকুক না কোন ছাড় হবে না।

 

 

মোঃ সাইফুল ইসলাম

বাগমারা রাজশাহী প্রতিনিধি

০১৭২৭-৮৬২১১১

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page