বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়ে যাবার সময় আটক, রেজাউল কবির
/ ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগ নেতা ভারতে পালিয়ে যাবার সময় আটক, রেজাউল কবির

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

প্রতিবেশী দেশ ভারতে পালানোর সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শেখ রেজাউল কবির গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল, শেখ রেজাউল কবির ভারতে পালিয়ে যেতে পারেন। সেই অনুযায়ী ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়।

তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ জুন) বিকেল ৪টার দিকে শেখ রেজাউল কবির পাসপোর্ট জমা দিলে যাচাইবাছাইয়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে এবং সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া গণমাধ্যমকে বলেন, রেজাউল কবিরের বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা থাকায় নিয়ম অনুযায়ী তাকে সেখানে হস্তান্তর করা হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page