সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাগেরহাটে চাকরি স্থায়ীকরণ দাবিতে নকল নবিস মানববন্ধন
/ ১৯৯ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ২৫ মে, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

বাগেরহাটে চাকরি স্থায়ীকরণ
দাবিতে নকল নবিস মানববন্ধন

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

চাকুরী স্থায়ীকরনের দাবীতে বাগেরহাটে নকল নবিস এসোসিয়েশন মানবন্ধবন কর্মসুচি পালন করেছে। রোববার (২৫ মে) সকাল ১১ টায় বাগেরহাট ডিসি অফিস চত্বরে বাগেরহাটে নকল নবিস এসোসিয়েশনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানবন্ধবনে দুই শতাধিক বৈষম্য বিরোধী নকল নবীশ অংশ নেয়।

এসময় বক্তব্য দেন, নকল নবিস এসোসিয়েশনের বাগেরহাটের সমন্বয়ক শেখ সোহেল মাহমুদ, জেলা সভাপতি মো. বেদার আলী, ফকিরহাট সভাপতি ফকিরহাট আজিম মোল্লা, সদস্য আসাদুজ্জামান , আসাফুল হক, লুবনা খাতুন, পারভিন প্রমুখ ।

বক্তারা জানান, সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োজিত নকল নবীশ (এক্সট্রা মোহরার) দের চাকুরী রাজস্বখাতে স্থায়ী মোহরার পদ সৃজন অন্তর্ভূক্তকরণে আইনমন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরিত প্রস্তাবদ্রুত অনুমোদন দিতে হবে।

সারা দেশে ৪৯৭টিরেজিস্ট্রি অফিসে ৯৭৩টি স্থায়ী মোহরার পদ রয়েছে, যা দ্বারা রেজিস্ট্রি অফিসের সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক সেবাপ্রার্থীকে উপর্যুক্ত রূপে সেবা প্রদান করে আসছে। অথচ বিনা বেতনে চাকুরী করে মানবেতর জীবনযাপন করছে। চাকুরী রাজস্বখাতে স্থায়ীকরণ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page