মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা
/ ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ন

বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা

রায়হান শেখ, স্টাফ রিপোর্টার।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদে ফুসে উঠেছে বাগেরহাটবাসী। চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বিক্ষোভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, সর্বদলীয় পরিষদ গঠন করা হয়েছে। কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছেন চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে গঠিত সর্বদলীয় রাজনৈতিক পরিষদ।

সংসদীয় আসন কমানোর প্রস্তাব বাতিলের দাবিতে বৃহস্পতিবার ( ৩১ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে জরুরী সংবাদ সম্মেলন করেন সর্বদলীয় রাজনৈতিক পরিষদ।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, বিএনপি নেতা ব্যারিষ্টার জাকির হোসেন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলামসহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস নেতা সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, জেলা জামাত ইসলামী সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইউনুস আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাটের সূরা ও কর্মপরিষদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল
ও রবিবার মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

তিনি বলেন, নির্বাচন কমিশনের এই প্রস্তাবের বিরুদ্ধে আমরা জেলায় সর্বদলীয় ঐক্যমতের ভিত্তিতে কর্মসূচি নিয়েছি। শনিবার ও রবিবার সকাল ১০টায় দশানী মোড় থেকে বিক্ষোভ মিছিল হবে এবং জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

নির্বাচন কমিশনের এই আসন বিন্যাসকে ভৌগলিকভাবে হাস্যকর দাবি করে বাগেরহাট জেলা বিএনপির অন্যতম নেতা খান মনিরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন যে আসন বিন্যাস প্রস্তাব করেছে, তা ভৌগোলিক দিক দিয়ে খুবই অমূলক। বাগেরহাট-২ আসনের সাথে রামপালকে যুক্ত করা হয়েছে, যা সদর শহর থেকে অনেক দূরে। অন্যদিকে মোড়েলগঞ্জ, শরণখোলা ও মোংলাকে একত্র করে একটি মাত্র আসন করার যে প্রস্তাব, তা জনসংখ্যা ও আয়তনের দিক থেকেও সম্পূর্ণ কান্ডজ্ঞানহীন। আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি এবং দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page