শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান।
/ ১১৭ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান।

মোঃ জসিম উদ্দিন/মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি-

আজ ৯ ফেব্রুয়ারি, রবিবার সকাল সাড়ে ১০টায় কাচালং সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়াম রুমে “মানুষের জন্য ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত “স্টুডেন্ট মোটিভেশন কনফারেন্স ও মেধাবৃত্তি প্রদান” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও “মানুষের জন্য ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন মারিশ্যাচর মুসলিম ব্লক সরকারি প্রাঃ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক অসিম চক্রবর্তী, বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ হাবিবুল্লাহ, কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা, সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর কবির।
এছাড়াও বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে “মানুষের জন্য ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একমাত্র শিক্ষা দিয়েই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে পারবো। আমাদের ফাউন্ডেশন সবসময় মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আজকের এই মেধাবৃত্তি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি তাদের প্রতি আমাদের ভালোবাসা, অনুপ্রেরণা ও দায়িত্ববোধের প্রতিফলন। আমি আশা করি, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে মেধাবৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর হাতে সম্মানিত অতিথিবৃন্দ বৃত্তির অর্থ তুলে দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page