বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাঘাইছড়িতে মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন -এর নতুন আহ্বায়ক কমিটি গঠন
/ ২০৭ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১ জুন, ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন

বাঘাইছড়িতে মুসলিম ব্লক চাকুরিজীবি ফাউন্ডেশন -এর নতুন আহ্বায়ক কমিটি গঠন

মোঃ আসিফ ইসলাম সাইফ
বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এলাকা হচ্ছে বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম। ঐতিহ্যবাহী এই এলাকায় নতুন করে গড়ে উঠেছে অরাজনৈতিক “মুসলিম ব্লক চাকুরীজীবি ফাউন্ডেশন” নামে একটি সংগঠন।

শনিবার (৩১মে) সন্ধ্যা সাড়ে ৭ঘটিকায় আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজ এর অফিস কক্ষে ১৭ বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন ও প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: হোসাইন আহমদ সাজু,কাচালং দাখিল মাদ্রাসা’র সহকারী শিক্ষক মো: আব্দুল মালেক সহ অত্র এলাকার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন।

আলোচনা সভার শেষে ১৭বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ’কে আহ্বায়ক ও কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো: হোসাইন আহমদ সাজু’কে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।

বাকী ১৫জন হলো যুগ্ম আহবায়ক পদে মোঃ আব্দুল মালেক মাষ্টার ও ওমর ফারুক মাষ্টার, যুগ্ম সদস্য সচিব পদে মো: কুতুব উদ্দিন, কোষাদক্ষ পদে মো: ইয়াসিন আরাফাত, ও সদস্য পদে মো: নুর আলম (প্রাণী সম্পদ),সাইফুল ইসলাম মাস্টার, মো: হোসেন আহম্মদ (সেনাবাহিনী) সহ আরো সদস্য পদে রয়েছেন অত্র এলাকার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ।

আহ্বায়ক কমিটি গঠনের পর অত্র সংগঠনের নির্বাচিত আহ্বায়ক ও বাঘাইছড়ি উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিব উল্লাহ বলেন,বৃহত্তর মুসলিম ব্লক গ্রাম সমূহের চাকুরিজীবিদের সমন্বয়ে এই ফাউন্ডেশন সৃষ্টি। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক আয়বর্ধক ও সেবামূলক প্রতিষ্ঠান। চাকুরিজীবিদের পরস্পরের মধ্যে পরিচয় স্থাপন, আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা বজায় রেখে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, সন্তানদের সু-শিক্ষা প্রদানের জন্য আত্মপ্রত্যয়ে বিশ্বাসী হওয়া, এলাকার উন্নয়ন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page