শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
বাঘাইছড়িতে সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা
/ ২২০ দেখেছেন
সর্বশেষ : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

বাঘাইছড়িতে সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা

মোঃ জসিম উদ্দিন/আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি:

সারাদেশের মতো রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতেও বুধবার (১০ এপ্রিল) শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫।
সকাল ১০টায় একযোগে উপজেলার বিভিন্ন কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের পরীক্ষামূলক যাত্রা।

এ বছর উপজেলায় তিনটি শাখায় মোট ১,১৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ভোকেশনাল শাখায় ১২৪ জন, এসএসসি (সাধারণ) শাখায় ১,০১৪ জন এবং দাখিল শাখায় পরীক্ষার্থী রয়েছে ৪৩ জন।

পরীক্ষার দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরীক্ষাকে কেন্দ্র করে সব কেন্দ্রে বাড়তি নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় সেবার ব্যবস্থা ছিল লক্ষণীয়।

কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মো:মুক্তাদির বলেন, প্রশ্ন ছিল তুলনামূলক সহজ। আমি সময়মতো সব উত্তর শেষ করতে পেরেছি।

একই কেন্দ্রের আরেক পরীক্ষার্থী মিম আক্তার জানান, শিক্ষকদের সহযোগিতা ও অনুশীলনের ফলে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসেছি।

বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অংজিং মারমা বলেন, এই বছর আমাদের উপজেলায় মোট ১,১৮১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আমরা প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছি।

আগামী ১১ মে পর্যন্ত চলবে এসএসসি ও দাখিল পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page