বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
বিএনপি’র সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৫ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
/ ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ২:২৩ অপরাহ্ন

বিএনপি’র সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২৫ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

মো:সিফাত,জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি”র ) সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমযবায় মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

 

মঙ্গলবার (২০ আগষ্ট) সকালে জামালপুর জেলা বিএনপি”র সভাপতি ফরিদুল কবীর  তালুকদারের নেতৃত্বে সরিষাবাড়ী উপজেলা  বিএনপি”র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন।

জামালপুর জেলার কৃতি সন্তান বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। পরবর্তীতে দেশরত্ন বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি’র মহাসচিবের দায়িত্ব পালন করার পাশাপাশি  সরকারের এলজিআরডি মন্ত্রী ছিলেন।

তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। তিনি ১৯৯৯ সালের এই দিনে ৬২ বছর বয়সে মারা যান।

মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে  সরিষাবাড়ী বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনসমূহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল  কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোক র‍্যালী, মরহুমের কবরে পুষ্পাঞ্জলি অর্পণ, মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ, স্মরণ সভা, কাঙ্গালী ভোজসহ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page