মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
/ ৬০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬, ২:১২ অপরাহ্ন

বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!

গৌরাঙ্গ দেবনাথ অপু
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আগামি নির্বাচনে ‘মেয়র’ পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বিএনপি নেতা মাসুদ রানা।
তিনি আজ সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা সদরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রাণবন্ত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
মাসুদ রানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সামনেই নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে আমি মাসুদ রানা নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবো বলে আজ আনুষ্ঠানিকভাবে সাংবাদিক ভাইদের সামনে ঘোষণা করছি ।
সেজন্য আমি আমার প্রাণপ্রিয় নবীনগর পৌরবাসির দোয়া ও আশীর্বাদের পাশাপাশি সকল সাংবাদিকদ বন্ধুদের দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আবেগতাড়িত হয়ে বলেন, বিগত সংসদ নির্বাচনে আপনারা সাংবাদিক বন্ধুরা সম্মিলিতভাবে দলমতের উর্ধে উঠে যেভাবে আমার নেতা, জেলা বিএনপির সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা এডভোকেট এম এ মান্নান ভাইয়ের পাশে থেকে তার নির্বাচনী প্রচারনায় অবদান রেখে তাঁকে এমপি নির্বাচিত হতে সহযোগিতা করেছেন। ঠিক তেমনি তাঁর আদর্শের সৈনিক ও আস্থাভাজন একজন কর্মী হিসেবে আমার পাশেও ঠিক একইভাবে থেকে আমাকে ‘মেয়র’ পদে নির্বাচিত করতে আপনারা বিশেষ অবদান রাখবেন।

তিনি তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে আরও বলেন, ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের মন্ত্রে বিশ্বাসী হয়ে রাজনীতি করে আসছি।
যতদিন বেঁচে থাকবো ততদিন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের আদর্শের রাজনীতি করে যাবো ইনশাল্লাহ।

জেলা বিএনপির এই নেতা সকলের দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা চেয়ে বলেন, নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার এই আসনের এমপি নেতা এডভোকেট এম এ মান্নান ভাইয়ের উপদেশ, সুপরামর্শ ও তাঁর সার্বিক দিক নির্দেশনায় সংস্কৃতির রাজধানী খ্যাত এই প্রাচীন শহর নবীনগর পৌরসভাকে সত্যিকারভাবেই সারাদেশের মধ্যে একটি সর্বাধুনিক “মডেল পৌরসভা” হিসেবে আমি গড়ে তুলবো ইনশাল্লাহ।

মতবিনিময়কালে নবীনগরের সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page