রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
বিজিবি কর্তৃক মানব পাচারকারীসহ ৩ জন গ্রেপ্তার
/ ১৭১ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

বিজিবি কর্তৃক মানব পাচারকারীসহ ৩ জন গ্রেপ্তার

মোঃ শরিফ খান আকাশ।।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ গতকাল মঙ্গলবার বিকেলে খারেরা বিওপি টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ি নামক স্থানে বাংলাদেশী নাগরিক উত্তম শীল (৪৫), পিতা- মৃত মন্টু শীল, গ্রাম-গলিয়ার, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাকে ভারত হতে বাংলাদেশে আসার জন্য সহায়তা করার প্রাক্কালে মোঃ ইব্রাহীম (৩৭), পিতা-মৃত আবু তাহের এবং তৌফিক মিয়া (২৭), পিতা-কাজী আব্দুর মতিন, উভয়ের ঠিকানাঃ গ্রাম-পাহাড়পুর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা(পাচারকারী)সহ ০৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।
উক্ত আটককৃত বাংলাদেশী নাগরিক উত্তম শীলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মানব পাচারকারী মোঃ ইব্রাহীম এবং তৌফিক মিয়া এর সহায়তায় ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। উল্লিখিত আটককৃত ব্যক্তিদেরকে তল্লাশী করে ব্যবহৃত এ্যান্ড্রয়েড ০২টি ও বাটন মোবাইল ০১টি, চাকু ০২টি এবং ১৪২০/-নগদ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।*

আটককৃত বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী ও মানব পাচারকারীকে মানব চোরাচালানে সহায়তা ও পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page