রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার,
/ ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ৩:০২ অপরাহ্ন

বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার,

মোঃ রাসেল লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রকাশ্যে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে, সোমবার (৬ জানুয়ারি) রাত ১১.৩০ মিনিট সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবে পালিয়ে যাবার চেষ্টা করেন তিনি।

গ্রেপ্তার শাহীন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্ত বলেন, শাহীন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিষয়ে ইমিগ্রেশনে পূর্বে চিঠি দেওয়া ছিল। সৌদি আরবে পালিয়ে যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে প্রথমে আমাদের কাছে এবং পরে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেদিন ছাত্রলীগ নেতা শাহীনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীন চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page