বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকের নতুন কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ
/ ৬৮ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১:২৫ অপরাহ্ন

বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকের নতুন কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ

এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রামে স্থলবন্দর স্টেশন কুলি শ্রমিকের নতুন কমিটি নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। গত ২৬ ডিসেম্বর ২০২৪ খৃঃ রেজিষ্ট্রেশনকৃত ১৪৩৮’র পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্টেশন কুলি শ্রমিক ইউনিয়নের দাবিকৃত নবগঠিত কমিটির সভাপতি জফির আলী ভোলা ও নুর আমিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে মোট ১৩ সদস্যের একটি কমিটি করা হয়। এনিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টির পরপরই স্থলবন্দরের বর্তমান কমিটি নবগঠিত কমিটিকে গ্রহনযোগ্য নয় বলে দাবি করেছে।

বর্তমান কমিটির সভাপতি ফজলুল হক ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রধানের সঙ্গে এবিষয়ে কথা হলে তারা জানান, শ্রম আইন এবং গঠনতন্ত্র বিধানে সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতিত কারও সভা আহ্বানের আইনানুগ অধিকার নাই। বর্তমানে আমরা নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫ সাল পর্যন্ত কার্যক্রম পরিচালনার অধিকার সংরক্ষণ করি। রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন আঞ্চলিক শ্রমদপ্তর রংপুর, শ্রম আদালতে মামলার বরাতে তারা মেয়াদোত্তীর্ণ কমিটিকে বে-আইনি উল্লেখ করে সাধারণ সভায় প্রতিনিধি প্রেরণ স্থগিত করেন এবং বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। ফলে ১১ ডিসেম্বর বুড়িমারী স্থলবন্দর ও কুলি শ্রমিক ইউনিয়নের আদৌ কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তারা আরও জানান, যে নির্বাচন তারা দেখিয়েছে সেটির বিষয়ে স্থানীয় সংবাদকর্মী, স্থলবন্দরের অন্যান্য অংশের কর্মকর্তা, শ্রমিক ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও অবগত নয়। এছাড়া যারা নির্বাচিত হয়েছে মর্মে দাবি করেন তারাই মুলত শ্রমিক নন। বর্তমান কমিটির আওতাধীন শ্রমিকদের তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়, যেটি প্রমাণ করে আমাদের চলমান কমিটির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র আমাদের গুরুত্বপূর্ণ বন্দরকে কতটা অস্থিতিশীল করে তুলবে। সুতরাং তাদের এমন ঘৃণ্য কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাজু, মুকুল, ফরিদুল, আলম বাদশাসহ আরও অনেক শ্রমিক জানান, আমরা নিবন্ধিত ১৪৩৮’র শ্রমিক হয়ে জানি না নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটা কীভাবে সম্ভব? আমরা এই কমিটি মানি না, কারণ বর্তমান কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। এই ঘটনায় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর মান্নান ও বুড়িমারী স্থলবন্দর লোড-আনলোড লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম নতুন কমিটিকে অগ্রহযোগ্য দাবি করে বলেন, সুন্দর পরিবেশের স্থলবন্দরে তারা বিভ্রান্তিকর ও বিশৃঙ্খলা করার পায়তারা করছে। এনিয়ে শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এটা রীতিমতো শ্রমিকদের সঙ্গে প্রতারণার সামিল।

তবে এবিষয়ে নবগঠিত কমিটির সভাপতি জফির আলী ভোলার সঙ্গে কথা হলে তিনি জানান, ওরা কারা? ওরা যদি অফিস থেকে অনুমতি নিয়া কমিটি করতে পারে আমরা যাবো না। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, ওরা মুলত আমাদের সংগঠনের কেউ না। আর নির্বাচনের বিষয়ে আমি আদালতে জবাব দেবো। এসময় নির্বাচনে মোট কত ভোট পেয়েছেন এমনটা জানতে চাইলে তিনি তাৎক্ষণিক সঠিক সংখ্যা জানাতে ব্যর্থ হন এবং প্রশাসন অসহযোগিতা করেছে দাবি করে বিব্রতকর মন্তব্য করেন জফির আলী ভোলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page