বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
/ ১৯৪ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ২:১৪ অপরাহ্ন

ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ফাহাদ, নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজমাল হাসান, কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম সারওয়ার, সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে তামিমা মুন্নী, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আব্দুল হালিম, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
সভায় বিভিন্ন দপ্তর প্রধানগণ তাদের নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তোলে ধরেন। এছাড়া ইউপি চেয়ারম্যানগণ তাদের ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করেন।
এসময়, চলমান উন্নয়ন কর্মকান্ড সমূহ নিষ্ঠার সাথে সুচারুরূপে বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এছাড়াও সভায় অন্যান্য বিভাগের বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page