
ব্রাহ্মণপাড়া বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান পরিষদ এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতার উদ্বোধন
সোহেল খান চৌধুরী
ক্ষুদে হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কুরআন প্রতিযোগিতা (২০২৫) কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকায় বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান পরিষদ এর উদ্যাগে হিফজুল কোরান প্রতিযোগিতা চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজের হল রুমে শনিবার ( ৬ ডিসেম্বর) দিনব্যাপী বাছাই পর্ব এ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে এলাকার আলেম-উলামা, শিক্ষক, ক্ষুদে হাফেজে, অভিভাবক ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার চান্দলা ইউনিয়ন ও মাধবপুর ইউনিয়ন বিভিন্ন মাদরাসা থেকে ১০টি প্রতিষ্ঠানের ৬০ জন ক্ষুদে হাফেজরা অংশগ্রহণ করে।
চান্দলা বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান পরিষদের সদস্যরা বলেন,সম্পন্ন অরাজনৈতিক আলাভজনক এবং সেবামুলক সমাজ কল্যান পরিষদ, এই তরুণ প্রজন্মকে কুরআনের দিকে ফেরাতে এ উদ্যোগ গ্রহণ করে বৃহওর চান্দলা প্রবাসী ইসলামী সমাজ কল্যান পরিষদ কর্তৃপক্ষ। তারা জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের কুরআনের সঙ্গে সম্পৃক্ত করা, তাদের হৃদয়ে দ্বীনি চেতনা ও ঈমানি প্ররণা সৃষ্টি করা। আমরা চাই, প্রতিটি গ্রামে অন্তত একজন হাফেজে কুরআন তৈরি হোক। আমাদের সমাজে কুরআনের আলো ছড়িয়ে পড়ুক, যাতে তরুণ প্রজন্ম মাদক, ভোগবাদ ও অনৈতিকতার অন্ধকার থেকে মুক্তি পায়।

