রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Headline
সোনারগাঁয়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা রক্সি র‍্যাবের হাতে গ্রেপ্তার, ২৮ মামলার আসামি বাগেরহাটের উন্নয়নে কাজের অঙ্গীকার, বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা রাজশাহীর সংরক্ষিত আসনে ৬ নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ নরসিংদীর শিবপুর বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি মশা বাহিত রোগ প্রতিরোধে মশক নিধন ও খাল পরিস্কার কর্মসূচির উদ্বোধন সাংবাদিকের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ৭০% রায়কে অবজ্ঞা করার ফল শুভ হবে না অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী। সম্প্রতি গঠিত পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতিকে অবাঞ্চিত ঘোষণা কুমিল্লায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, নগদ অর্থ উদ্ধার অপপ্রচারের তীব্র নিন্দা
Headline
Wellcome to our website...
মংলায় নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে সুন্দরবন
/ ৩২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১:৫১ অপরাহ্ন

মংলায় নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে সুন্দরবন

জেনিভা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে মোংলা উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার (২৯ মে) ভোররাত থেকে ভারী বৃষ্টি পাত হচ্ছে। একই সাথে বৃদ্ধি নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে সুন্দরবনের নিচু এলাকাগুলো।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে মোংলা উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। নিন্মচাপটি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোংলা সমুদ্র বন্দর থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর ফলে বুধবার বিকাল থেকে এ এলাকার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তিনি জানান, বুধবার বিকাল ৩ টা থেকে বৃহস্পতিবার বিকাল ৩ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৭.৩ মিলি মিটার বৃষ্টি পাত বয়ে গেছে মোংলা উপকূলে। বৃদ্ধি পেয়েছে নদীর পানিও।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলার আজাদ কবির জানান, সুন্দরবন সংলগ্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আড়াই থেকে তিন ফুট নদীর জোয়ারের পানিতে তলিয়েগেছে সুন্দরবন। তবে এই বন কর্মকর্তা দাবি করেন, যেহেতু বনে পানি প্রবেশ করলে বন্যপ্রাণী উঁচু স্থানে আশ্রয় নেয় সেহেতু বন্য প্রাণীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে টানা বৃষ্টি পাতের কারণে ব্যাহত হচ্ছে মোংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য উঠানামার কাজ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page