মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
মণিরামপুর থানা পুলিশের অভিযানে তিন আসামী আটক
/ ২২৯ দেখেছেন
সর্বশেষ : শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন

মণিরামপুর থানা পুলিশের অভিযানে তিন আসামী আটক

মণিরামপুর(যশোর)প্রতিনিধি:-
যশোরের মণিরামপুর থানায় দায়েরকৃত পৃথক দুটি মামলায় তিন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে মণিরামপুর থানা পুলিশ। প্রথম মামলাটি মণিরামপুর থানায় ২ জুন ২০২৫ তারিখে দায়ের করা হয়, যার এফআইআর নম্বর-৩ এবং জি.আর. নম্বর-১০৯। মামলায় উল্লেখিত আসামিরা হলেন:মো: আব্দুল কাদের, পিতা মৃত: নিছার আলী মুন্সি, গ্রাম: এনায়েতপুর ও মো:আসাদুজ্জামান, পিতা: আব্দুল কাদের, গ্রাম: এনায়েতপুর,এদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৪৩/৩০৭/৩৫৪/৫০৬/৩২৩/৩২৫ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় মামলাটি দায়ের করা হয় ৩ মে ২০২৫, যার এফআইআর নম্বর-৩ এবং জি.আর. নম্বর-৭৮। অভিযুক্ত হলেন: মিরাজ হোসেন, পিতা: মো: শাহজাহান, গ্রাম: মাছনা(বেগমপুর)এই মামলায় তার বিরুদ্ধে আনা হয়েছে দণ্ডবিধি ১৮৬০ এর ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ। এবিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন,আমরা আসামীদের আটক করে যথাযথ কাগজপত্রসহ আদালতে প্রেরণ করেছি এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

বিএম সাব্বির হাসান,মণিরামপুর(যশোর)প্রতিনিধি,মণিরামপুর যশোর

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page