মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
ময়মনসিংহের ভালুকায় জুয়ারি গ্রেফতার
/ ২৪০ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় জুয়ারি গ্রেফতার

মোহাম্মদ সজল ইসলাম
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে ১১ জন জুয়ারিকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ সময় জুয়াড়িদের কাছ থেকে খেলার সরঞ্জাম তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হবিরবাড়ি লবণকোঠা গ্রামের (ড্রাইভারপাড়া) মৃত আব্দুল রহমানের ছেলে মো. জামাল উদ্দিন (৫০), মৃত আসমত আলী খানের ছেলে সাইদুল ইসলাম (৪০), মৃত মজিদ মিয়ার ছেলে ইসলাইল মিয়া (৩৫), মৃত শামছুদ্দিনের ছেলে জামাল মিয়া (৪০), বুরজুত আলীর ছেলে হিরন মিয়া (৩৫), মৃত রইছ উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩০), শুক্কর আলীর ছেলে জয়নাল মিয়া (৪০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বেলদুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৫৫), একই উপজেলার মিরকাকান্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুজন মিয়া (৫০), জেলার ফুলবাড়িয়া উপজেলার বরকা গ্রামের মৃত এমী মন্ডলের ছেলে ইমামা আলী (৫০) ও ময়মনসিংহ কোতোয়ালী থানার শিকারীকান্দার মৃত আব্দুল খালেকের ছেলে বোরহান মিয়া (৪৯)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page