মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
ময়মনসিংহ সদর আসনের সাবেক এমপি ও সিটি মেয়রকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
/ ১৯৬ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৮:৪৯ পূর্বাহ্ন

ময়মনসিংহ সদর আসনের সাবেক এমপি ও সিটি মেয়রকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দেবব্রত গোস্বামী , স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

সাবেক এমপি মোহিত উর রহমান ও সিটি মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি করপোরেশনে কর্মকর্তাদের বের করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। রোববার (১৮ আগস্ট) বিকেলে ছাত্র জনতা কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তাদের বের করে তালা দেয়।

এর আগে দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি দল সিটি করপোরেশন যায়। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে ক্ষোভ করে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে সদর আসনের এমপি মোহিত রহমান ও সিটি মেয়র ইকরামুল হক টিটুকে গ্রেপ্তারের দাবি জানায়।
রোববার সকালে সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু সিটি করপোরেশনে অফিস করেন। এ খবর ছড়িয়ে পড়লে শুরু হয় অসন্তোষ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহে নেতৃত্ব দেয়া সমন্বয়কসহ শিক্ষার্থীরা মিছিল নিয়ে সিটি করপোরেশনে যায়। কিন্তু সে সময় সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু কার্যালয়ে ছিলেন না। পরে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীদের দলটি।
তারা জেলা প্রশাসক কার্যালয় থেকে পুলিশ সুপারের কাছে গিয়ে ময়মনসিংহে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা সম্পর্কে জানতে চান এবং সদর আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান, নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটুসহ আওয়ামী লীগ নেতাদের দায়ী করে গ্রেপ্তার দাবি করেন।এ সময় পুলিশ সুপার মাছুম আহাস্মদ ভূঞা বলেন, ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। কিন্তু শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয় ছেড়ে যাবার আগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

এদিকে রোববার বেলা সাড়ে তিনটার দিকে অন্তত দেড়শ ছাত্র জনতা ময়মনসিংহ সিটি করপোরেশনে প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দলটি সিটি করপোরেশনের দ্বিতীয় তলা থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে নিচে বের করে দেন। সিটি করপোরেশনের অন্যান্য কক্ষগুলোতে ঢুকে কর্মকর্তাদের বের হয়ে যেতে বলা হয়। কক্ষের দরজা গুলোতে তালা ঝুলিয়ে দিয়ে নেয়া হয় চাবি। করপোরেশনের প্রধান গেইটসহ বিভিন্ন গেটে নতুন তালা ঝুলিয়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর বলেন, কারা এ ধরণের ঘটনা ঘটিয়েছে তাদের চিনতে পারিনি।

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার বলেন, আমাদের দলীয় কোন লোক সেখানে যায়নি। সেখানে ছাত্র-জনতা গিয়ে তালা ঝুলিয়ে দেয়।

অপরদিকে গৌরীপুর পৌরসভার মেয়ের ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের অপসারণ দাবিতে রোববার অবস্থান কর্মসূচি হয়েছে। শনিবারও অবস্থান কর্মসূচি করা হয়। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শোয়েব মুন্সির নেতৃত্বে এ অস্থান চলছে। তারা রোববার উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। তবে এলাকায় দেখা যায়নি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page