শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
মহান শহিদ দিবস এবং আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস
/ ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

মহান শহিদ দিবস এবং আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সকল ভাষা ও সংস্কৃতির জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ( প্রচার) মোঃ মামুন সিকদার।

মহান একুশে ফেব্রুয়ারী আমাদের শোক, শক্তি ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এ দিনে ভাষার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে। আমি সকল ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করার মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে।

তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারী বাঙ্গালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস শুধু দেশেই সিমাবদ্ধ নই বরং বিশ্বব্যাপী পালিত হয়। বায়ান্ন সালের একুশের রক্তাক্ত পথ ধরেই গণতান্ত্রিক ও স্বাধিকারের সংগ্রামে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের জাতীয় স্বাধীনতা।

মোঃ মামুন সিকদার বলেন আমরা এমন এক সময়ে ২১ শে ফেব্রুয়ারী পালন করছি যখন দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মত-প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে প্রয়াস চলছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এর সফলতা বয়ে আনতে হবে।

সকল ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করি।

বার্তা প্রেরক
উত্তম কুমার ঘোষ
কেন্দ্রীয় কার্যনির্বাহী দপ্তর
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page