বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Headline
সাংবাদিক নির্যাতন: বন্ধ করুন, নইলে কঠোর আন্দোলন এর ডাক বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের – কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের
Headline
Wellcome to our website...
মাইলস্টোনে নিহত রাঙ্গামাটির সন্তান উক্যাচিংয়ের পরিবারের পাশে তারেক রহমান।
/ ১৯২ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ন

মাইলস্টোনে নিহত রাঙ্গামাটির সন্তান উক্যাচিংয়ের পরিবারের পাশে তারেক রহমান।

মিন্টু কান্তি নাথ রাজস্থলীঃ
চোখের জল আর ভালোবাসায় মাইলস্টোন স্কুল ছাত্র উক্যাচিং মারমাকে শেষ বিদায় জানাতে আত্মীয়স্বজন,এলাকাবাসী ও পিতামাতার চোখের জল আর ভালোবাসা দিয়ে শেষ বিদায় জানানো হলো গতোকাল বুধবার বিকালে(২৩/৭/২৫ইং)ঢাকার মাইলস্টোন ট্রাজেডিতে নিহত হওয়া ছাত্র রাঙামাটির সন্তান উক্যাচিং মারমাকে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কিউংধং পাড়া শোকাহত পরিবারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উক্যাচিং মারমার পরিবারের পাশে কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান দেখা করেন এবং গভীর সমবেদনা জানান।
এসময় তিনি বলেন,‘মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এসেছি। সন্তান হারানোর এই ক্ষতি কোনো ভাবেই পূরণ হবার নয়। এই ঘটনায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহত ও পরিবারের দ্রুত সুস্থতা কামনা করছি।

এই সময় সাথে থাকা উপজেলা ও ইউনিয়ন দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এবং পাহাড়ি জনপদে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
একমাত্র ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন পিতা উসাইমং মারমা ও তেজিপ্রু মারমা। তারা কোনভাবেই ছেলের মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছিলেন না। বারবার ছেলের কথা স্মরণ করে মূর্ছা যাচ্ছিলেন।পরপারে ভালো থাকার জন্য সকলের কাছে ছেলের জন্য আর্শীবাদ কামনা করেছেন তারা।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি যুদ্ধ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো রাঙামাটির ছেলে উক্য চিং মারমা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে ঢাকা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলো।

মিন্টু কান্তি নাথ
রাজস্থলী উপজেলা (রাঙ্গামাটি)
০১৮৭৫৮৪০০৯৩

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page